Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়া, ০ রানে নেই ৩ উইকেট!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১১:৫০ এ এম
অস্ট্রেলিয়া, ০ রানে নেই ৩ উইকেট!

তাসকিন-মোস্তাফিজরা চেপে ধরেছেন সফরকারীদের ছবি: সংগৃহীত

ভীষণ চাপে অস্ট্রেলিয়া। তাসকিন-মোস্তাফিজরা চেপে ধরেছেন সফরকারীদের। রানের খাতা খোলার আগেই হারিয়েছে ৩ উইকেট।

৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৫/৪।

আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছিলেন ম্যাথু শর্ট, বোলার ছিলেন তাসকিন আহমেদও। এবারো বোল্ড হয়েছেন শর্ট, কেবল একটুখানি বেড়েছে অপেক্ষা। প্রথম বলের বিপরীতে চতুর্থ বলে তাকে বোল্ড করেছেন তাসকিনই। টানা দুই ম্যাচে ডাক মেরে ফিরলেন শর্ট। সেই রেশ কাটতে না কাটতেই জোড়া উপলক্ষ এনে দিয়েছেন মোস্তাফিজ।
 

দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট নিয়েছেন তিনি। নিজের খেলা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে রান না করেই ফিরেছেন কুপার কনোলি।

তবে এখানেই শেষ নয়, ওভারের শেষ বলেও জাদু দেখান মোস্তাফিজ। এবার তার শিকার ম্যাট রেনশ। ৫ বল খেলে তিনিও খুলতে পারেননি রানের খাতা। ৩ ওভার শেষে স্কোর ০/৩!

অবিশ্বাস্যই বটে। এমন কিছু হয়তো সুদূর কল্পনাতেও আসেনি বাংলাদেশের সমর্থকদের। এমনকি প্রথম রান পেতে অজিদের অপেক্ষা করতে হয় ২০ নম্বর বল পর্যন্ত।

তবুও তাসকিন নো বল করায় রান যোগ হয় তাদের স্কোরবোর্ডে। পরে অবশ্য ওই ওভারেই ডাবল নিয়ে রানের খাতা খুলেন জশ ইংলিস। 

 চতুর্থ উইকেটও তুলল বাংলাদেশ। শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ১৭ বলে ১৩ রান করে মোস্তাফিজের বলে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন ক্যারি।

এখন উইকেটে এসেছেন গ্রিন। আগের ম্যাচে ফিফটি পেয়েছিলেন তিনি। চাপের মুখে তাঁকেই বাঁচাতে হবে বাংলাদেশকে।

মিরপুরে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের রেশ গায়ে মেখে আজ বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।


 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)