Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ দুই ম্যাচের টেস্ট সিরিজ

পাকিস্তান দল ঢাকায়

ধ্রুব স্পোর্টস ডেস্ক ধ্রুব স্পোর্টস ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০১:৪২ পিএম
পাকিস্তান দল ঢাকায়

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেপাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছেছে । রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ঘোষিত স্কোয়াডের সব সদস্য অবশ্য প্রথম বহরে আসেননি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল থাকায় অনেক খেলোয়াড় এখনো নিজ দেশে অবস্থান করছেন। ফাইনাল ম্যাচ শেষ করে পাকিস্তান দলের বাকি সদস্যরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক থাকবে ডাগআউটে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে ৪ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের দুই প্রধান ক্রিকেট ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)