Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইনজুরিতে ছিটকে গেলেন ডেভিড পেইন, কামিন্সকে নিয়ে সুখবর

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১০:০০ পিএম
ইনজুরিতে ছিটকে গেলেন ডেভিড পেইন, কামিন্সকে নিয়ে সুখবর

গোড়ালির চোটে আইপিএল জার্নি শেষ হলো ডেভিড পেইনের ছবি: সংগৃহীত

একের পর এক চোটে জেরবার সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে এবার বড় ধাক্কা হয়ে এলো ইংলিশ পেসার ডেভিড পেইনের বিদায়। গোড়ালির ইনজুরির কারণে আইপিএল ২০২৬-এর বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। মূলত অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডসের বদলি হিসেবে দলে এসেছিলেন এই বাঁহাতি পেসার, তবে দুর্ভাগ্যজনকভাবে তিনিও এবার ছিটকে গেলেন।চলতি মৌসুমে হায়দ্রাবাদের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন পেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে ২ উইকেট নিলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বেশ খরুচে ছিলেন তিনি।

পেইন ছিটকে যাওয়ার মাত্র কয়েক দিন আগেই চোটের কারণে দল হারিয়েছে ইংলিশ অলরাউন্ডার ব্রাইডন কার্সকে। নেটে ব্যাটিং অনুশীলনের সময় হাতে আঘাত পাওয়ায় এবারের মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। কার্সের পরিবর্তে শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কাকে ইতিমধ্যেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে অরেঞ্জ আর্মি।

হতাশার মাঝেও হায়দ্রাবাদ শিবিরের জন্য বড় স্বস্তির খবর হলো নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ফেরা। পিঠের সমস্যার কারণে সিডনিতে স্ক্যান করাতে গিয়েছিলেন তিনি। বর্তমানে ক্লিয়ারেন্স পাওয়ায় দ্রুতই দলের সাথে যোগ দিচ্ছেন এই অজি তারকা। আশা করা হচ্ছে, আগামী ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন তিনি।

কামিন্সের অনুপস্থিতিতে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষাণ। বর্তমানে ৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে হায়দ্রাবাদ। তাদের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে হায়দ্রাবাদের দুই আনক্যাপড পেসার— প্রফুল্ল হিঙ্গে এবং সাকিব হোসেনের দুর্দান্ত পারফরম্যান্স (উভয়েই ৪টি করে উইকেট নেন) টিম ম্যানেজমেন্টকে কিছুটা নির্ভার রাখছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)