Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইনজুরিতে আঙ্কোলেকর, মুম্বাই শিবিরে নতুন মুখ কৃষ ভগত

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০২:৩০ পিএম
ইনজুরিতে আঙ্কোলেকর, মুম্বাই শিবিরে নতুন মুখ কৃষ ভগত

কৃষ ভগত ছবি: মুম্বাই ইন্ডিয়ান্স

টুর্নামেন্টের মাঝপথেই বড়সড় পরিবর্তন আসলো মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার অথর্ব আঙ্কোলেকর। তার বদলি হিসেবে পাঞ্জাবের ২১ বছর বয়সী তরুণ পেসার কৃষ ভগতকে দলে টেনেছে মুম্বাই। ৩০ লক্ষ টাকা ভিত্তিমূল্যে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২৫ বছর বয়সী অথর্ব আঙ্কোলেকর এ বছরের শুরুতে রঞ্জি ট্রফি চলাকালীন হাঁটুতে চোট পান। আশা করা হয়েছিল তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাকে।

পাঞ্জাবের  ডানহাতি পেসার কৃষ ভগত এখনও পর্যন্ত কোনো পেশাদার টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবে গত দুই বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রায়াল এবং সাপোর্ট বোলার হিসেবে ম্যানেজমেন্টের নজরে ছিলেন তিনি। ২০২৬ সালের ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে তিনি রিলায়েন্স দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।

ক্যারিয়ার ও পরিসংখ্যান:

প্রথম শ্রেণি: ৭টি ম্যাচ খেলেছেন।

লিস্ট-এ: ৯টি ম্যাচে তার শিকার ৯ উইকেট। সেরা বোলিং ফিগার ৩/৩৩।

ব্যাটিং: বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর তিনি। বিজয় হাজারে ট্রফিতে উত্তরাখণ্ডের বিপক্ষে ৮ নম্বরে নেমে ৫১ রানের একটি ইনিংস খেলেছেন।

কৃষের অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, "কৃষ তার নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে কোচিং স্টাফদের মুগ্ধ করেছে। বিশেষ করে নেটে তার বোলিংয়ের মান এবং দলের প্রতি একাগ্রতা তাকে মূল স্কোয়াডে জায়গা করে দিয়েছে।"

চলতি ২০২৬ আইপিএলে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই মুম্বাই। ৪টি ম্যাচের মধ্যে ৩টিতেই হেরে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে। জাসপ্রিত বুমরাহ উইকেট না পাওয়া এবং অন্যান্য বোলারদের ছন্দহীনতা মুম্বাইকে ভাবিয়ে তুলছে। হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারদের সাথে তরুণ কৃষ ভগত কতটা ধার বাড়াতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)