Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোচ জেসুসের ওপর চটলেন আল নাসর কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ১১:৫২ এ এম
কোচ জেসুসের ওপর চটলেন আল নাসর কিংবদন্তি

আল নাসর কোচ জর্জ জেসুস ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে থাকা সত্ত্বেও সমালোচনার কাঠগড়ায় দাঁড়িয়েছেন পর্তুগিজ কোচ জর্জ জেসুস।

আল-হিলালের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলকে পেছনে ফেলে আল-নাসর এখন শিরোপার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। তবে দলের এই দুর্দান্ত সাফল্যের মাঝেও টেকনিক্যাল পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবের অন্যতম কিংবদন্তি ফুটবলার ইউসেফ খামিস। তার মতে, মাঠের খেলার ধরন দলের বড় বড় তারকাদের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। লিগের ২৭তম রাউন্ডে আল-নাজমাকে ৫-২ গোলে বিধ্বস্ত করে বর্তমানে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল-নাসর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আল হিলাল এবং আল আহলির চেয়ে তারা পরিষ্কার ৫ পয়েন্টে এগিয়ে। জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান ‘আল-মুনতাসিফ’-এ কথা বলার সময় আল-নাসর কিংবদন্তি ইউসেফ খামিস কোচ জর্জ জেসুসকে সরাসরি আক্রমণ করেন। তিনি মনে করেন, ইতিবাচক ফলাফল দিয়ে দলের ভেতরে থাকা ত্রুটিগুলো ঢাকা সম্ভব নয়।

খামিস বলেন, "জেসুসকে তার অতীত ভুল থেকে শিক্ষা নিতে হবে। মৌসুমের প্রথমার্ধে তার ভুল কৌশলের কারণেই দল অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছিল। আজ যদি সেই পয়েন্টগুলো আমাদের হাতে থাকতো, তবে শিরোপার লড়াইয়ে আমরা আরও নিশ্চিন্ত থাকতে পারতাম।" পর্তুগিজ এই কোচের আক্রমণাত্মক কৌশলের সমালোচনা করে খামিস আরও যোগ করেন, “হাই ডিফেন্সিভ লাইনের বিপক্ষে খেলতে গিয়েও জেসুস আক্রমণ নিয়ে ব্যস্ত ছিলেন, যার ফলে রক্ষণে ফাঁকা তৈরি হয়েছে এবং দল প্রচুর গোল হজম করেছে। বিশেষ করে আল-হিলালের মতো বড় ম্যাচের কথা উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের শৃঙ্খলা এবং পাসিংয়ে মারাত্মক ঘাটতি ছিল।“

লিগের আর মাত্র ৭টি ম্যাচ বাকি। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন খামিস। তিনি মনে করেন, অতীতের ভুলগুলো শুধরে না নিলে শেষ মুহূর্তে বিপদে পড়তে পারে ক্লাবটি। বড় তারকাদের নিয়ে গড়া এই দলের খেলার শৈলী আরও উন্নত হওয়া প্রয়োজন বলে তিনি দাবি জানান।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)