Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্ব স্বাস্থ্য দিবসে যশোরে শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ১১:৫৬ এ এম
বিশ্ব স্বাস্থ্য দিবসে যশোরে শোভাযাত্রা ও আলোচনা সভা

যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন যশোর-এর উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

সিভিল সার্জন যশোর ডা. মাসুদ রানার নেতৃত্বে এই কর্মসূচিতে শতাধিক সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, আগামীর বাংলাদেশের স্বাস্থ্যসেবা হবে বিজ্ঞানভিত্তিক। স্বাস্থ্যের সমস্ত কার্যক্রমে শুধু মানুষের স্বাস্থ্য নয়, বরং মানুষসহ পরিবেশ ও প্রাণীর স্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ জীববৈচিত্র্য ধ্বংস হলে মানুষ টিকে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে উষ্ণায়ন হচ্ছে এবং অসময়ে ঝড়-বৃষ্টি বাড়ছে, যার মূল কারণ জীববৈচিত্র্য নষ্ট হওয়া। তাই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করে মানুষ ও প্রাণী—সবার অধিকার রক্ষার মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার বক্ষব্যাধি হাসপাতাল ডা. পলাশ কুমার প্রমুখ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)