Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রিয়াল ছাড়ছেন কামাভিঙ্গা?

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ১১:৫৮ এ এম
রিয়াল ছাড়ছেন কামাভিঙ্গা?

এদুয়ার্দো কামাভিঙ্গা ছবি: রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদে ৪ বছর কাটানোর পর এবার ক্লাব ছাড়ার কথা ভাবছেন ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী এই তারকার পরবর্তী গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ।

২০২১ সালে রেনে থেকে ৩১ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন কামাভিঙ্গা। লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে এ পর্যন্ত ২১৫টি ম্যাচ খেলেছেন তিনি। তবে টনি ক্রুস ও লুকা মদ্রিচের উত্তরসূরি হিসেবে তাকে ভাবা হলেও, প্রত্যাশিত সেই ‘ব্রেক-থ্রু’ এখনো আসেনি। বেশিরভাগ সময় তাকে শুরুর একাদশের বদলে বদলি খেলোয়াড় হিসেবে বা বিভিন্ন পজিশনে রোটেশন প্লেয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় তিনি এখন ক্লাব ছাড়ার ব্যাপারে ইতিবাচক।

একটা সময় কামাভিঙ্গাকে 'আনসেলেবল' বা বিক্রয়যোগ্য নয় মনে করা হলেও, বর্তমানে রিয়ালের সেই অবস্থানে পরিবর্তন এসেছে। প্রিমিয়ার লিগের কোনো ক্লাব থেকে বড় অঙ্কের প্রস্তাব পেলে তাকে ছেড়ে দিতে প্রস্তুত মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে তাকে বিক্রি করতে রিয়ালের কোনো তাড়া নেই।

ট্রান্সফারমার্কেটের তথ্যমতে, কামাভিঙ্গার বর্তমান বাজারমূল্য অন্তত ৫০ মিলিয়ন ইউরো। রিয়ালের সাথে ২০২৯ সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও বড় অফার পেলে তাকে প্রিমিয়ার লিগেই দেখা যেতে পারে। এদিকে পিএসজি এই মুহূর্তে কোনো মিডফিল্ডার খুঁজছে না বলে প্যারিসে ফেরার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)