Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সিঁদুর খেলার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নববধূ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০৯:৩০ এ এম
সিঁদুর খেলার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নববধূ

নববধূ তন্নী দে (২০) ছবি:

সাতক্ষীরার তালা উপজেলায় বিজয়া দশমীতে দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে দিতে আকস্মিক অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। মাত্র চার মাস আগে বিয়ে হওয়া তন্নীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তন্নী দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে ধুমধাম করে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এবারই প্রথম দুর্গাপূজা উদযাপন করছিলেন তিনি।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জন দেখতে এবং ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাদেবীর চরণ ও কপালে সিঁদুর দিতে ননদের সঙ্গে কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নী। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তন্নীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক উত্তেজনা ও আকস্মিক গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন তন্নীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)