Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সম্প্রীতি শোভাযাত্রার মধ্য দিয়ে দুর্গাপূজার সপ্তমীর সূচনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৭:২৬ পিএম
যশোরে সম্প্রীতি শোভাযাত্রার মধ্য দিয়ে দুর্গাপূজার সপ্তমীর সূচনা

ছবি: ধ্রুব নিউজ

শারদীয় দুর্গাপূজার সপ্তমী তিথিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে 'সম্প্রীতি শোভাযাত্রা'। শনিবার বিকালে যশোর লালদীঘির পাড়ের হরিসভা মন্দিরের সামনে থেকে এই আনন্দ শোভাযাত্রাটি বের হয়।

আলোর প্রদীপ প্রজ্জ্বলন করে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ চিরকালই আবহমান সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়েই সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের নাগরিক একযোগে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, উন্নয়ন সংস্থা 'বাঁচতে শেখা'র নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদ দ্দৌলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সাংস্কৃতিক সংগঠন 'সুরধ্বনি'র সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)