Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১১:৩৫ এ এম
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি পর্যটন রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় মারাত্মক দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের স্পষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

​শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উখিয়ার পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন 'টুপটুপ রিসোর্টে' এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি রিসোর্টটিতে আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো রিসোর্টটি গ্রাস করে নেয়।

​সংবাদ পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের ভেতর তল্লাশি চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের শরীরের প্রায় ৩০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

​মরদেহ উদ্ধারের বিষযটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানান, প্রাথমিকভাবে নিহতদের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই রিসোর্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন যৌথভাবে ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)