Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১১:৫১ এ এম
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালে আজ সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)