Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাগজপত্র না থাকায় ভারতীয় ইলিশের আড়তকে জরিমানা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৫ পিএম
কাগজপত্র না থাকায় ভারতীয় ইলিশের আড়তকে জরিমানা

ধ্রুব নিউজ ছবি:

যশোরের বড় বাজারের মাছের আড়তে আমদানিকৃত ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘কর্ণফুলী ফিস’ নামক একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, বড় বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা মাছের দোকানে ভারতীয় ইলিশের নির্ধারণ করা দাম এবং আমদানি, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত যাবতীয় নথি যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে পণ্যের সঠিক দাম ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)