Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পুটখালী সীমান্তে প্রায় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:৩০ পিএম
পুটখালী সীমান্তে প্রায় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মো. সুজন হোসেন (৩৪) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী টহল দেওয়ার সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুজন হোসেন পুটখালী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে আটক করে দেহে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি স্বর্ণের বার।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া পাচারে ব্যবহৃত ২ লাখ ৭১ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোনও আলামত হিসেবে সিজার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া এবং গ্রেপ্তার আসামিকে আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)