Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর ইনস্টিটিউটে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৩:৩২ পিএম
যশোর ইনস্টিটিউটে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বইমেলা ২০২৬’ ছবি: ধ্রুব নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্র ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বইমেলা ২০২৬’। শনিবার (১৫ আগস্ট) মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজের শৈশবের স্মৃতিকথা তুলে ধরে বলেন, "ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের ফলে সমাজে নানাবিধ অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এই অস্থিরতা দূর করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে আবারও বইয়ের পাতায় ফিরিয়ে আনতে হবে।"

তিনি শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করার আহ্বান জানান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া যশোর ইনস্টিটিউট, ঐতিহ্যবাহী ‘তসবির মহল’ সিনেমা হল ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দের কথা উল্লেখ করে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও পরিবর্তনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)