ধ্রুব নিউজ
যশোর দড়াটানা মোড়ে ডিমবাহী ভ্যানে সাথে দুর্ঘটনা ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের ব্যস্ততম দড়াটানা মোড়ে ডিমবাহী একটি ভ্যান গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মোড়ে চলাচলের সময় ডিমবাহী ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভ্যানটির ক্ষয়ক্ষতি হয় এবং ভ্যানে থাকা ডিম ভেঙে যায়। সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দুর্ঘটনাকবলিত ভ্যানটি সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও ডিম ব্যবসায়ীর ডিম ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যস্ততম এ সড়কে যানবাহনের চাপ ও অসতর্কতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।