Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০৫ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৭:৫১ পিএম
১০৫ পিস ইয়াবাসহ আটক ২

যশোর ডিবি পুলিশ ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন—যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে ফুল মিয়া (৪৫) এবং একই গ্রামের অলিয়ার মোল্লার ছেলে ফিরোজ হোসেন (৫০)।

ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) সালাউদ্দিন খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনায়েতপুর গ্রামে অলিয়ারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। সে সময় ওই দুইজনকে আটক এবং তাদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)