Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কালীগঞ্জের সোনা মেম্বার মাদকসহ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৭:০৫ পিএম
কালীগঞ্জের সোনা মেম্বার মাদকসহ আটক

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাতে যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জনৈক মফিজুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ইমরান হোসেন সোনা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা গ্রামের মৃত মাওলা বক্স মণ্ডলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবির উপপরিদর্শক (এসআই) বাবলা দাসের নেতৃত্বে একটি দল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জনৈক মফিজুর রহমানের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তিন রাস্তার মোড় এলাকা থেকে সোনা মেম্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আজ রোববার (২৬ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)