Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৪:৫৩ পিএম
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ প্রায় ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১০টি ভারতীয় শাড়ি ও ৯০টি কসমেটিক্স সামগ্রী। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও একই ভাবে অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)