Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৩:১৪ পিএম
কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়। ছবি: ধ্রুব নিউজ

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভাগীয় শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস। সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গঠন দেশের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে কুশনা ইউনিয়নের ৩/খ ইউনিটের রমিজা খাতুন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রীতা চৌধুরী শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং কুশনা ইউনিয়নের মোঃ বিপুল হোসেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে এলাঙ্গী এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কুশনা নির্বাচিত হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)