Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১২ দিন ধরে নিখোঁজ মণিরামপুরের কৃষক হারুন, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৪:০২ পিএম
১২ দিন ধরে নিখোঁজ মণিরামপুরের কৃষক হারুন, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বুধবার (১ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে নিখোঁজ হারুনের পরিবার। ছবি: ধ্রুব নিউজ

যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের কৃষক হারুনার রশিদ (৪৬) নিখোঁজ হওয়ার ১২ দিন পরও উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ বুধবার (১ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক এমরান আলী মাস্টার। তিনি জানান, গত ২০ জুন বিকেলে কেশবপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি হারুনার রশিদ। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় গত ২১ জুন মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশের তদন্তের বরাত দিয়ে পরিবার জানায়, হারুনার রশিদের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলার জুইখালী কামারালী এলাকায় এবং সেখানেই ফোনটি বন্ধ হয়ে যায়। তবে ওই এলাকায় গিয়েও তার কোনো সন্ধান মেলেনি। বর্তমানে বিষয়টি অধিকতর তদন্তের জন্য র‍্যাব-৬-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম মানবিক ও আর্থিক সংকটে পড়েছে তার স্ত্রী ও সন্তানেরা। সংবাদ সম্মেলনে নিখোঁজের স্ত্রী শিল্পি বেগম জানান, বাজারে থাকা অবস্থায় একটি রহস্যময় ফোনকল পাওয়ার পরই হারুনার রশিদ ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আধুনিক প্রযুক্তির এই যুগে ১২ দিনেও নিখোঁজের কোনো সন্ধান না পাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে পরিবারটি। তাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে তারা সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে নিখোঁজ হারুনার রশিদের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)