Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপি নেতা লিটনের সাক্ষাৎ

বেনাপোল প্রতিনধি বেনাপোল প্রতিনধি
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৭:৫৮ পিএম
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপি নেতা লিটনের সাক্ষাৎ

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার দুপুরে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেনাপোলে অনুষ্ঠিত এই সাক্ষাৎ পর্বে নবনির্বাচিত নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, বন্দরকেন্দ্রিক সামগ্রিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সিঅ্যান্ডএফ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন। পুরো আয়োজনটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

সাক্ষাৎ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত থাকলে বেনাপোল সিঅ্যান্ডএফ সেক্টরে আরও সুশৃঙ্খল, গতিশীল ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তারা আগামী দিনগুলোতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)