Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৩০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ৯৩ ব্যাচের উৎসবমুখর পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৮:২২ পিএম
ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ৯৩ ব্যাচের উৎসবমুখর পুনর্মিলনী

স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস আর বন্ধুত্বের অটুট বন্ধনে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার বিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু বছর পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী আলমগীর কবির মন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্বে ছিল স্মৃতিচারণ অনুষ্ঠান। সেখানে একে একে ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তাদের স্কুলজীবনের সোনালী দিনগুলোর মধুর স্মৃতি এবং বর্তমান জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন। দীর্ঘ সময় পর বন্ধুদের আড্ডায় মেতে ওঠার এই পর্বটি ছিল পুরো অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ।

মধ্যাহ্নভোজের পর দুপুরের দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমন্ত্রিত জনপ্রিয় সংগীত শিল্পী মিল্টন এবং ৯৩ ব্যাচের সদস্য আলমগীর চমৎকার গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় মেতে ওঠেন পুরোনো বন্ধুরা।

এরপর অনুষ্ঠিত হয় পুনর্মিলনীর আকর্ষণীয় লটারি ড্র। লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যবৃন্দ। আনন্দঘন এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করতে আয়োজন করা হয় বিশেষ ফটো সেশন, যেখানে সব বন্ধুরা মিলে গ্রুপ ছবিতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ অংশে ব্যাচের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। আগামীতে সামাজিক যোগাযোগ কীভাবে বজায় রাখা যাবে এবং পরবর্তী পুনর্মিলনী কবে অনুষ্ঠিত হবে—তা নিয়ে সকলে মতামত দেন। সবশেষে উপস্থিত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উদযাপন কমিটির সদস্য ইরিনা আফরিন তাসরিন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)