Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বাসচাপায় বৃদ্ধ গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০১:৪০ পিএম
যশোরে বাসচাপায় বৃদ্ধ গুরুতর জখম

ছবি: এ আই প্রণীত

যশোর শহরের মুড়লী মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সুকুমার মল্লিক নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সুকুমার মল্লিক অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত ফুলির মল্লিকের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সুকুমার মল্লিক (৭০) মুড়লী মোড়ে একটি বাস থেকে নামছিলেন। এ সময় পেছন থেকে আসা রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। বাসের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর জখম হন। তার একটি পায়ের হাঁটুর নিচের মাংস বীভৎসভাবে ক্ষত-বিক্ষত হয়ে পুরো হাড় বেরিয়ে যায় এবং কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।  পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)