Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভা

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৭:৫৯ পিএম
বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভা

ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসন, সংগঠনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ মে) সকালে বেনাপোল স্থলবন্দরের মিটিং কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. শহিদ আলী সঞ্চালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী এবং দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম। এছাড়া কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, জামির হোসেন, মো. ইছাহক মেম্বার, মো. জুলু মেম্বার, লিংকন মেম্বার ও লেবার সরদার মো. হাসেম আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে শ্রমিকদের আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ইউনিয়ন সব সময় পাশে থাকবে বলেও তারা আশ্বস্ত করেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে ইউনিয়ন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিগত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)