বেনাপোল প্রতিনিধি
আবুল কাশেমের জানাজায় ইমামতি করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের প্রথম ছাপাখানা শিল্পী প্রিন্টিং প্রেসের মালিক ও বাইতুল আমান জামে মসজিদের সদস্য আবুল কাশেমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
জানাজার নামাজে স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা পরবর্তী সময়ে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি মরহুম আবুল কাশেমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে সমাজসেবায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।