Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ১২:৫১ পিএম
আপডেট : সোমবার, ১১ মে,২০২৬, ০২:৫৬ পিএম
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের চারদিকে জনতার ভিড়। ছবি: সংগৃহীত

শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী গিলাপোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।

নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান,  শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে নাভারণ বাজারে যাচ্ছিলেন ।  এ সময়  মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে  মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ওই ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটকে অভিযান  চালাচ্ছে।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)