নিজস্ব প্রতিবেদক
জায়ামাত নেতা সজল হত্যা মামলায় আটক ডিজে হৃদয় । ছবি: সংগৃহীত
যশোর শহরতলীর খোলাডাঙ্গায় জামায়াত নেতা ব্যবসায়ী আমিনুল ইসলাম সজল হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হৃদয় ওরফে ডিজে হৃদয়কে আটক করেছে সিআইডি পুলিশ। আটক হৃদয় শহরের খড়কি এলাকার আবু বক্করের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর আরবপুর ধোপাখোলা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যাবসায়ী সজল । এ ঘটনায় কোতোয়ালি থানায় নিহতের ভাই আজাহারুল ইসলাম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল জানান, এ হত্যার সাথে জড়িত আসামিদের জবানবন্দিতে উঠে আসে হৃদয়ের নাম। আটকের পর হৃদয় জানিয়েছেন, আসামি আল-আমিন ও স্বরন এ ঘটনার সাথে জড়িত ছিলো। এছাড়া তিনি এ মামলার প্রধান আসামি সন্ত্রাসী খোড়া কামরুল বাহিনীর সদস্য বলেও জানিয়েছেন।
ধ্রুব/এস.আই