Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নেতৃত্ব বিকাশে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৭:৫১ পিএম
নেতৃত্ব বিকাশে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ

নেতৃত্ব বিকাশে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দিনব্যাপী প্রশিক্ষণ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল সেলস অফিসে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ডিভিশনের পিডি ভবতোষ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট ডিভিশনের এক্সিকিউটিভ অফিসার মো. হাসানুজ্জামান।

দিনব্যাপী আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি, কর্মদক্ষতা বৃদ্ধি, টিম ম্যানেজমেন্ট এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভবতোষ কুমার বিশ্বাস বলেন, দক্ষ নেতৃত্ব ও ইতিবাচক মনোভাব একটি প্রতিষ্ঠানের সফলতার মূল শক্তি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের পেশাগত সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মো. হাসানুজ্জামান বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মীদের আত্মবিশ্বাস ও কাজের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার কথাও জানান তিনি।

আয়োজকরা জানান, সারাদিনব্যাপী এ নেতৃত্ব প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করতে অনুপ্রাণিত হবেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)