নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মাছুম নামে এক তরুণের আত্মহননের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়ির কক্ষে গলায় ফাঁস দিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটানো হয়।
মৃত মাছুম (২২) যশোর সদর উপজেলার হৈবতপুর পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ঘরের কক্ষে বাঁশের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন মাছুম। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।
প্রতিবেশীরা জানান, মাছুম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিকভাবেও তিনি এক ধরনের একাকীত্বের মধ্যে ছিলেন। তার মা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং অসুস্থ বাবা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধ্রুব/এস.আই