কবিতা
রেহান
চোখের কণিকা হাসছে
রীতিমত মেঘ ঝরে পড়েছিল
আমার হাত থেকে রেহান কেড়ে নিল
প্রখর রৌদ্রে গাছের পাতা দুলছে।
বৃষ্টির মুখর স্নিগ্ধতাই
তুমি পারো চাইতেই
তথাপি বুনো ওলট-কমল আর এগুবে না।
রেহান কাঁদছে!
নৈঃশব্দের প্রলাপ
গির্জাটার পাশ ঘেঁষে ক্রিস্টমাস গাছগুলো অসাধারণ উচ্চতায় আকাশ ছুঁয়েছে
ক্রুশাকার চিহ্নটাও আজকাল ঠাওর হয় না
শতবছর হয়নি মিশনারিরা চলে গেছে
দেওয়ালে শৈবাল- জার্মানি লতা বর্ধনশীল
প্রধান ফটকের তালাটা মরিচা ধরে ন্যুব্জ
শাওলিন গড়ের তেমাথায় নন্দী ঘাটের শুভ্র শাড়ি পরিহিত সাদাকেশী বুড়িমা-
পেছনের ভাঙা দেওয়াল ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে মাঝে মাঝে সন্ধ্যা বাতি কুপি জ্বালিয়ে দেয়।