নিজস্ব প্রতিবেদক
আহত ইমন ছবি: ধ্রুব নিউজ
পূর্বের বিরোধের জেরে প্রতিপক্ষের চাকুর আঘাতে যশোর শহরে ইমরান হোসেন ইমন (২২)নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শহরের আরএন রোড নতুন বাজারের পিছনে এলাকায়। আহত ইমন ওই এলাকার বাসিন্দাএবং আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৯টায় ইমনের সঙ্গে পূর্বের বিরোধে একই এলাকার ওয়াহিদ (৪৫)-এর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াহিদ ধারালো চাকু দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে।
এতে ইমন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়ন। সেখানে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ধ্রুব/টিএম