Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অপহরণ ,মারপিট ও বাড়ি ভাংচুরের অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ১০:১৬ পিএম
অপহরণ ,মারপিট ও বাড়ি ভাংচুরের অভিযোগে থানায় মামলা

যশোর রেলগেট পশ্চিমপাড়ার যুবক রাবিক হাসান সাদীকে অপহরণ, মারপিট ও বাড়ি ভাংচুরের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল রোববার অপহৃত সাদীর মা রোজিনা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।

আসামিরা হলেন, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার তারেকের ছেলে তানভীর, রবিউল গাজী ও তার স্ত্রী মাসুমা, ছেলে বাধন, একই এলাকার পিজন ও রিয়াজ।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ এপ্রিল মডেল মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামিরা সাদীকে অপহরণ করে একটি অপরিচিত স্থানে নিয়ে আটকে রাখে। দুপুর সাড়ে ৩ টায় সাদী কৌশলে পালিয়ে আসে। বিকেল সাড়ে ৪ টার দিকে আসামিরা প্রাইভেট কার ও মোটরসাইকেলে সাদীর বাড়িতে যেয়ে হামলা করে ব্যপক ভাংচুর করে। এ সংবাদ পেয়ে সাদীর মা ও তার বড় ভাই বাড়িতে আসলে আসামিরা তাদে লক্ষ্য করে গুলি করে।

তাদের  চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে তিনি থানায় এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)