Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় পিআইওর অপসারণ দাবিতে মানববন্ধন, তদন্তের আশ্বাস ইউএনওর

বেনপোল (যশোর) প্রতিনিধি বেনপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল,২০২৬, ০৩:৫৪ পিএম
শার্শায় পিআইওর অপসারণ দাবিতে মানববন্ধন, তদন্তের আশ্বাস ইউএনওর

শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানবন্ধন ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ডিহি ইউনিয়নের চ্যাংরালী সড়ক নির্মাণকাজে বালির  পরিবর্তে মাটি ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। এছাড়া জনপ্রতিনিধিদের ভয়ভীতি দেখিয়ে বা প্রলোভন দিয়ে ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া এলাকায় আংশিক কাজ করে পুরো বিল উত্তোলন এবং সরকারি বিধি লঙ্ঘন করে একই ব্যক্তিকে একাধিক প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে ব্যাপক অনিয়ম করা হয়েছে। বক্তাদের দাবি, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও প্রভাব খাটিয়ে তা ধামাচাপা দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শার্শা উপজেলা বিএনপি মোস্তফা কামাল মিন্টু। তিনি বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে পিআইও একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং টেন্ডার প্রক্রিয়া প্রভাবিত করে পছন্দের ব্যক্তিদের কাজ পাইয়ে দিচ্ছেন।

কর্মসূচি শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অভিযুক্ত কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়। দাবি আদায়ে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ সাংবাদিকদের বলেন, পিআইওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবর আগে থেকেই পাওয়া যাচ্ছিল। বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। প্রাপ্ত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)