Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলনের জামিন এখনই কারাগার থেকে বেরোতে পারছেন না

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল,২০২৬, ১১:৫৪ পিএম
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলনের জামিন  এখনই কারাগার থেকে বেরোতে পারছেন না

আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন ছবি: ফাইল

 

কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় জামিন পেলেও এখনই  কারাগার থেকে বের হতে পারছেন না তিনি। রোববার মামলা শুনানি শেষে  সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক মাহমুদা খাতুন জামিনের এ আদেশ দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। তিনি জানান, দুটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে আরো মামলা থাকায়  কারাগার থেকে বের হতে পারছেন না।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তার জামিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আদালত থেকে আমাদের কাছে এখনো কোনো জামিননামা পৌঁছায়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে আটক করা হয়। ওই দিন রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)