Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশে সন্দেহজনক হামে ১৯ দিনে মৃত্যু ৯৪:আক্রান্ত ৫৭৯২

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩ এপ্রিল,২০২৬, ১১:৩০ পিএম
দেশে সন্দেহজনক হামে ১৯ দিনে মৃত্যু ৯৪:আক্রান্ত ৫৭৯২

ছবি: ফাইল


শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৯২ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৭৭১ জন। দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। এরমধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যে ভুল থাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ জন, লক্ষ্মীপুর থেকে ১ জন এবং চাঁদপুর থেকে ১ জন হিসেবে মোট ৫টি মৃত্যুর ঘটনা জাতীয় রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তবে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ১ জন রোগীর মৃত্যুর তথ্য বর্তমানে এ রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্যমতে, আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। বিভাগভিত্তিক নিশ্চিত আক্রান্তের সংখ্যায় দেখা যায়- ঢাকায় ৩৫৮ জন, রাজশাহীতে ১৯৪ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায়  ৪১ জন, বরিশালে ৩৮ জন, সিলেটে  ১৯ জন, ময়মনসিংহে ১৪ জন এবং রংপুরে ৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩,৭৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২,৫২৭ জন।

 

ধ্রুব/ টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)