Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০৫ এ এম
আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছবি: ফাইল ফটো

নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় এ জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন তিনি।   

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ জনসভাস্থল। জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস। 

রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে তিন দিন রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন তিনি।  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)