Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি সোনার গয়না উধাও

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৬:২৪ পিএম
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি সোনার গয়না উধাও

চুরি যাওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজা শপিং মলে পূরবী জুয়েলার্স নামের একটি গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।

গয়নার দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানের গয়না চুরি করে নিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।

ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন এবং সন্দেহভাজন হিসেবে অন্য চারজনকে আটক করা হয়েছে।

গয়নার দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা ও ম্যানেজার সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী আছেন।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে সঞ্জীব শীল আরও জানান, তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে; এ ছাড়া অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন দুর্বৃত্তদের প্রতিষ্ঠানে ও দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)