কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ জামান এবং সাধারণ সম্পাদক রফিক মন্ডল নির্বাচিত ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ২২ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক দিগন্তবাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব মুহাঃ শাহ্ জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক নবচিত্রের প্রতিনিধি রফিক মন্ডল।
গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নতুন নেতৃত্বের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের অশোক দে, দৈনিক সংগ্রাম ও Jtv Bangla-এর মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ রফিকুল ইসলাম এবং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণের কামাল হাওলাদার।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নওরোজের মোঃ মাসুম বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক দৈনিক মাতৃজগত ও নবগঙ্গা টিভির প্রতিনিধি মামুন হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক মাতৃজগত পত্রিকার বাবুল হোসেন। অর্থবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণীর এমএ খালেক। প্রচার সম্পাদক দৈনিক সমাচার দর্পণের মশিয়ার রহমান এবং ক্রীড়া সম্পাদক দৈনিক জনতার রাম জোয়ার্দার।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেইলি বাংলাদেশ টুডের বিমল ভৌমিক, সমাজের কথার মনোজ কুমার মালাকার, দৈনিক স্পন্দনের মোঃ আলমগীর কবীর, দৈনিক জনতার কথার হুমায়ুন কবির, দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টির মামুন হোসেন এবং দৈনিক বিপ্লবী বার্তার হৃদয় আহমেদ।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন Jtv Bangla-এর শফিক হাসান, দৈনিক ঢাকা ভয়েজ, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪-এর মোঃ হাসিবুল হাসান, দৈনিক রূপান্তর প্রতিদিনের সাব্বির হোসেন এবং দৈনিক আমাদের সময়ের খালেদুর রহমান।
সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের পেশা নয়; এটি সত্য, ন্যায়, জনস্বার্থ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ববোধকে ধারণ করে নবগঠিত কমিটি কোটচাঁদপুরের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, পারস্পরিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পেশাগত সংহতি, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারলে প্রেসক্লাব স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, অনিয়ম-দুর্নীতি এবং সম্ভাবনাময় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
নতুন কমিটির কাছে সাংবাদিক সমাজের প্রত্যাশা—সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্য প্রতিষ্ঠা; প্রতিযোগিতা নয়, পেশাগত সহযোগিতা; ব্যক্তি স্বার্থ নয়, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কোটচাঁদপুরের মানুষের আস্থা অর্জন এবং সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখাই হোক আগামী দিনের পথচলার মূল অঙ্গীকার।