Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৪:১০ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক ছবি: ধ্রুব নিউজ

যশোরে ১ কেজি ৭শ'৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় স্বর্ণের বার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান, কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৭শ'৮০ গ্রাম। পাচারকারীরা ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার করা স্বর্ণের মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা, ৭ হাজার টাকার ২৩ গ্রাম রুপা, প্রাইভেটকারের, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ির এবং নগদ ৩ হাজার টাকা।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারী ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)