Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত কলেজছাত্রী

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৮:১১ পিএম
খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত কলেজছাত্রী

ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হন ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সদর ইউনিয়নের গোলনা রাহাবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার সরকার (৫৭) এবং তার স্ত্রী হান্না সরকার (৪৫)। পেশায় স্বপন কুমার সরকার মোংলার একটি খ্রিস্টান চার্চের পালক এবং তার স্ত্রী ওই চার্চেরই শিক্ষিকা ছিলেন। এছাড়া, দুর্ঘটনার সময় সড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া কলেজের ছাত্রী তমা রাহা (১৮) বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।

​পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্বপন কুমার সরকার তার স্ত্রীকে নিয়ে মোংলা থেকে মোটরসাইকেলযোগে তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোলনা রাহাবাড়ির সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী ওই দম্পতি এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রী তমা রাহা গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বপন কুমার সরকার ও হান্না সরকারকে মৃত বলে ঘোষণা করেন।

​দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক ও তার সহকারী (হেলপার) কৌশলে পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)