Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টুঙ্গিপাড়ায় আগুন সন্ত্রাসীদের তান্ডব

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:২৪ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১২:১৭ এ এম
টুঙ্গিপাড়ায় আগুন সন্ত্রাসীদের তান্ডব

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের পর থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানার সামনে জড়ো হন।

স্থানীয় সূত্রের অভিযোগ, একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে পুলিশের মেসে আগুন দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, সিঙ্গিপাড়াসহ প্রবেশপথের বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। এতে গোপালগঞ্জ থেকে আসা অতিরিক্ত পুলিশ টুঙ্গিপাড়ায় প্রবেশ করতে না পেরে ফিরে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন।

এ সময় থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি-না, সে বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, তার কাছে কোনো তথ্য নেই।
এদিকে, গোপালগঞ্জ-৩ আসনের (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগুনে এমপির পৈতৃক বাড়ির পাশে থাকা তার চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)