Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শার স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০১:০৪ পিএম
শার্শার স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত সুমন ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হাসানুর রহমান আসাদ।
মামরার অভিযোগে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে বিদ্যালয়ের দপ্তরি সাইফুল ইসলাম সুমন ওই ছাত্রীকে জাপটে ধরে চুমু খায়।
বিষয়টি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার পিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।
এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও দপ্তরি সুমনের বিরুদ্ধে বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ জানায়। পরে আসামি সুমন বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীসহ অন্য ছাত্রীদের ঘটনার বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন।
পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর পিতা ওই বছরের ১ অক্টোবর বাদি হয়ে শার্শা থানায় মামলা করেন।
এ মামলা তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি সুমনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা শার্শা গোড়পাড়া ক্যাম্পের এসআই সালাউদ্দিন খান।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)