Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাড়ছে হজের কোটা, ২০২৭ সালে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৪:২০ পিএম
বাড়ছে হজের কোটা, ২০২৭ সালে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন

পবিত্র মক্কা শরীফ ছবি: রয়টার্স

বাংলাদেশি হজযাত্রীদের জন্য বড় সুখবর এনেছে সৌদি আরবে অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপক্ষীয় হজ বৈঠক। আগামী ২০২৭ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। গতকাল সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জেদ্দায় দ্বিপক্ষীয় বৈঠকে এই হজ চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

​চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।

​বৈঠককালে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে সৌদি সরকারের কাছে কোটা বাড়ানোর বিশেষ আবেদন জানান ধর্মমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের অনুকূলে আরও ৫ হাজার অতিরিক্ত কোটা অনুমোদন দেন। ফলে আগামী বছরের জন্য চূড়ান্ত কোটার পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। উল্লেখ্য, আগের বছর সরকারি ও বেসরকারি উভয় মাধ্যম মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন।

​দ্বিপক্ষীয় এই বৈঠকে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমার বিষয়টি আলোচনায় এলে সৌদি পক্ষ কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে। তবে বাংলাদেশিদের প্রতি বিশেষ আন্তরিকতা প্রকাশ করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বাস দেন, অন্য কোনো দেশ যদি তাদের বরাদ্দকৃত কোটা অনুযায়ী পূর্ণসংখ্যক হজযাত্রী পাঠাতে না পারে বা তাদের কোটা বাতিল হয়, তবে সেই খালি জায়গাগুলোতে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে। বৈঠকে তিনি স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশি হজ পালনকারীদের সুবিধা ও সার্বিক সহযোগিতায় সৌদি সরকার সর্বাত্মক পাশে থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)