Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ৬

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৩:২২ পিএম
কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ৬

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসবিরোধী আইন ও নিয়মিত মামলায় পৃথক অভিযানে ছয়জনকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এর মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজনকে পৃথক মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় ইসমাইল হোসেন মানিক (২২) ও মোঃ শাওন (২০) নামে দুই যুবককে গ্রেফতার করে। ইসমাইল লক্ষ্মীপুর গ্রামের মোকাম হোসেনের ছেলে এবং শাওন শিবনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

পরে তাঁদের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা হলেন—সাফদারপুর গ্রামের শাহ আলম (৪২), যিনি সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত এবং শেখপাড়া গ্রামের মোঃ আশানুর ইসলাম (২৪), যিনি কোটচাঁদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া একই দিনে পৃথক অভিযানে নিয়মিত মামলার আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন—গোবিন্দপুর গ্রামের সরদার আলী বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস এবং বলুহর শেখপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ লালটু ওরফে কালু (৪০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুকুল বিশ্বাস কোটচাঁদপুর থানার ৬ নভেম্বর ২০২৬ তারিখের ৪ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৭৯/৩২৩/৪২৭/৩০৭/১১৪/৫০৬ ধারায় মামলা রয়েছে। অপরদিকে, লালটু ওরফে কালু ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। ওই মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পৃথক অভিযানে গ্রেফতার ছয়জনের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর চারজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠান হয়েছে। 

তিনি আরও জানান, কোটচাঁদপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)