Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর এমএম কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৩:৫৬ পিএম
যশোর এমএম কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বৃহস্পতিবার সকালে কলেজের ছাত্র কমনরুমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা। সকালে কলেজের ছাত্র কমনরুমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মনন, ব্যক্তিত্ব ও শারীরিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু শ্রেণিকক্ষের পাঠদান শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। এসব গুণ অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হয়। একই সঙ্গে সমৃদ্ধ হয় শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান।
ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর সৈয়দ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও ছাত্রশিবিরের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সবুজ।
প্রতিযোগিতায় ক্যারম, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হবে। একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৪টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)