Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আপা আপা করিস না, শেখের বেটি আসবে না

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০১:৫৯ পিএম
আপা আপা করিস না, শেখের বেটি আসবে না

বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা। ছবি: ধ্রুব নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাজপথ প্রকম্পিত করে শ্রমিকেরা স্লোগান দেন—‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেনের নেতৃত্বে এই মিছিলে দুই সংগঠনের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা শক্ত হাতে প্রতিহত করবেন। দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও তাঁরা অভিযোগ করেন। এ ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মপরিবেশ ও স্বার্থ সুরক্ষায় শ্রমিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

তাঁরা আরও স্পষ্ট জানিয়ে দেন, শার্শা উপজেলা কিংবা বেনাপোল স্থলবন্দরে কেউ যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে, তবে শ্রমিকেরা সম্মিলিতভাবে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবেন। বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)