Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিলের অভিযোগেেআটক আরো ৮ জন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিলের অভিযোগেেআটক আরো ৮ জন

ছবি: ধ্রুক নিউজ

যশোর শহরের লালদীঘিরপাড়স্থ মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে করা মামলায় আরও ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও ১৬ জনকে আটক করেছিল পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন উপশহর সি-ব্লকের মৃত আবুল কাশেমের ছেলে আবুল এহসান সুজন, শহরতলীর খোলাডাঙ্গার নজরুল গাজী ওরফে জুল গাজীর ছেলে শহিদুল গাজী, সদরের বাহাদুরপুর স্কুলপাড়ার গাজী আব্দুল খালেকের ছেলে গাজী মাসুদ, রঘুরামপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মাসুদ রানা, বড় মেঘলা গ্রামের মৃত আজিম মোল্যার ছেলে জিয়াউর রহমান, বানিয়ারগাতি গ্রামের মৃত হাজী আব্দুল মোতালেবের ছেলে জামাল হোসেন, হামিদপুর গ্রামের মৃত শেখ ফরহাদ হোসেনের ছেলে ইলিয়াস হোসেন এবং অপর একজন সন্দেহভাজন ব্যক্তি।

মামলার অভিযোগে জানা গেছে, ১ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাঁরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহিদুল গাজীকে এবং সন্দেহজনকভাবে অপর ৭ জনকে আটক করে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)