Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামায়াত নেতার বাড়ির বাইরে পড়ে থাকা মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০২:৪৮ পিএম
জামায়াত নেতার বাড়ির বাইরে পড়ে থাকা মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় বাড়ির বাইরের দরজায় পড়ে থাকা মুড়ির প্যাকেট কুড়িয়ে ঘরে নিতেই বোমা বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামের এক জামায়াত নেতা আহত হয়েছেন। কে বা কারা পূর্বপরিকল্পিতভাবে বা শত্রুতাশত ওই পলিথিন প্যাকেটটি সেখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি এম এম মনিরুল ইসলাম নিজ বাড়ির দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। অপরিচিত বা বাইরে থেকে আসা কোনো বস্তু ভেবে তিনি না বুঝেই প্যাকেটটি কুড়িয়ে ঘরের ভেতরে নিয়ে রাখেন।

কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নেন মনিরুল ইসলাম। মুড়ির প্যাকেটটি ঘরের ভেতর মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। কে বা কারা এই নাশকতার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে বাড়ির দরজায় বোমাটি রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ঘটনার নেপথ্যের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : আজকের পত্রিকা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)