Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর, ১৪ হাজার টাকা ছিনতাই

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০২:৩৫ পিএম
কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর, ১৪ হাজার টাকা ছিনতাই

ছবি: এআই প্রণীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ি ফেরার পথে এক মাছ ব্যবসায়ীকে হাত-মুখ বেঁধে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর-লক্ষীকুন্ড মাঠে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছে থাকা মাছ বিক্রির প্রায় ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী দীপংকর হালদার (৩২) উপজেলার জয়দিয়া গ্রামের বাসিন্দা।

দীপংকরের ভাই সুব্রত হালদার জানান, প্রতিদিনের মতো বুধবার বিভিন্ন গ্রামে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন দীপংকর। পথে রামচন্দ্রপুর-লক্ষীকুন্ড মাঠে পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁর হাত ও মুখ কাপড় দিয়ে বেঁধে মারধর করে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

তিনি আরও জানান, এক পথচারী মাঠে দীপংকরকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। তবে তাঁর পরিবার এখন পর্যন্ত মামলা করতে আগ্রহী নয়।

ওসি জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি ওই এলাকায় নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)