Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আইটি পার্ক প্রযুক্তির আড়ালে অনৈতিকতার ফাঁদ’ সংবাদ বিষয়ে ক্রাউন কমফোর্টিয়া হোটেল কর্তৃপক্ষের ভাষ্য

প্রতিবাদ প্রতিবাদ
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ১০:৩৪ পিএম
আইটি পার্ক প্রযুক্তির আড়ালে অনৈতিকতার ফাঁদ’ সংবাদ বিষয়ে ক্রাউন কমফোর্টিয়া হোটেল কর্তৃপক্ষের ভাষ্য

গত ২৩ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ধ্রুব নিউজে “আইটি পার্ক প্রযুক্তির আড়ালে অনৈতিকতার ফাঁদ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ক্রাউন কমফোর্টিয়া হোটেল কর্তৃপক্ষ।

সংবাদটিতে হোটেল ক্রাউন কমফোর্টিয়া সম্পর্কে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সত্য নয় বলে দাবি করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, গত ২৩ আগস্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হাইটেক পার্ক কর্তৃক বরাদ্দকৃত জায়গায় বাংলাদেশ ব্যাংকের একটা ডেটা সেন্টারের নির্মাণস্থল পরিদর্শন করেন। একই সাথে বাংলাদেশে হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে একটি সেমিনারে অংশগ্রহণের সূচি ছিল। তারা কোনো প্রকার তদন্তের জন্য যশোরে আসেননি।

যশোর আইটি পার্ক: প্রযুক্তির আড়ালে অনৈতিকতার ফাঁদ যশোর আইটি পার্ক: প্রযুক্তির আড়ালে অনৈতিকতার ফাঁদ

প্রতিবাদে আরও বলা হয়, ওই সময়ে যে ঘটনার কেন্দ্র করে বিষয়টি সামনে এসেছে, সে সময় বির্তমান হোটেল কর্তৃপক্ষ দায়িত্বে ছিল না। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারকে নিশ্চিত করা হয়েছে।

ক্রাউন কমফোর্টিয়া হোটেল কর্তৃপক্ষ দাবি করে, তারা দীর্ঘ ৬ মাস ধরে সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে অত্যন্ত সুনামের সাথে আবাসিক হোটেল ও রিসোর্ট ব্যবসা পরিচালনা করে আসছে। প্রকাশিত সংবাদে তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বিবরণ দিয়ে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)